বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

৩০০ আসনেই নির্বাচন হবে, আজ থেকে ব্যালট ছাপা শুরু

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
%E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9C %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%9F %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে প্রেসসচিব বলেন, ‘পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা এখন সম্পূর্ণভাবে দূর হয়েছে। ফলে ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

শফিকুল আলম আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনায় কিছুটা বিলম্ব হতে পারে। সংসদ নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটের ব্যালট গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশের ব্যবহৃত বডি অন ক্যামেরার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রেসসচিব বলেন, ‘পুলিশের কাছে ২৫ হাজার ৫০০টি বডি অন ক্যামেরা থাকবে। এসব ক্যামেরার ফুটেজ সুরক্ষা অ্যাপে যুক্ত হবে, যা পর্যবেক্ষণ করে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।’

ভোটের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়েও সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By