বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

সীমু দা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন
%E0%A6%9C%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%81 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A6

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্লাইমেট ডিপ্লোমেসি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটের জন্য বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। তাই আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির বিপরীতে সরাসরি অনুদান নিশ্চিত করতে সরকার কাজ করবে।


তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উন্নত ও বড় অর্থনীতির দেশগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


আসন্ন কপ সম্মেলনে নারী ও শিশুদের সুরক্ষায় বৈশ্বিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলেও জানান শামা ওবায়েদ।


এ ছাড়া পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়টিও আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরার কথা জানান তিনি।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By