বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

সীমু দা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%96 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ইসির ঘোষিত ইউপি নির্বাচনের তারিখ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “আপনাদের মতো আমরাও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি যে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েকটি ধাপের তারিখ ঘোষণা করেছে। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো ধরনের পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি।”


তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে নির্বাচন আয়োজনের। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ ছাড়া বাজেটসহ আরও বিভিন্ন বিষয় জড়িত থাকে।”


মীর শাহে আলম বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।”


উল্লেখ্য, সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।


প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাত ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর এবং চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এ ছাড়া পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By