মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

সীমু দা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন
%E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%B9 %E0%A7%AD %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মামলার রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়েছে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রত্যাশা করছে প্রসিকিউশন।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মঙ্গলবারের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।


চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দীন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত এবং যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিচার শুরু হয়।


মামলায় শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও চিকিৎসকসহ ২৯ জন সাক্ষ্য দেন। এ ছাড়া শরীফ ওসমান হাদী লিখিত জবানবন্দি দেন।


মামলায় ওবায়দুল কাদেরের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ ও তৎকালীন ডিবি প্রধান হারুনসহ ১৪ জনের সঙ্গে কথোপকথনের ফোনালাপও উপস্থাপন করা হয়। এসব ফোনালাপে আন্দোলন দমন, ইন্টারনেট ও টেলিভিশন সম্প্রচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে আসে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By