রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ
রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন

সীমু দা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের শতাধিক পরিবারের মানুষ। মূল রাস্তার সঙ্গে গ্রামের সংযোগ সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষকে ভোগাস্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বন্ধ রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারগামী সার্ভিস লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এসময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ এই কর্মসূচীতে অংশ নিয়ে দ্রুত চলাচলের রাস্তাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন থেকে গ্রামবাসীরা অভিযোগ করেন, স্থানীয় বালু ব্যবসায়ী মোঃ রুবেল আহমেদের জমির কারণে তাদের চলাচলের মূল রাস্তার সঙ্গে গ্রামের সড়কটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেও কোনো সমাধান পাননি তারা। স্থানীয় ভূমি অফিস থেকেও বিষয়টি সরেজমিনে তদন্ত করা হয়েছে। এরপরও রাস্তার সমস্যাটি সমাধান না হওয়ায় তারা মহাসড়কে নেমে কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

উপজেলা দেয়া লিখিত আবেদনে বলা হয়েছে, পুলিশ টাউনের পশ্চিম পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের পিছনে দত্তপাড়া গ্রামে যাওয়ার জন্য পাওয়ার স্টেশনের দক্ষিণ পাশ দিয়ে পশ্চিম দিকে একটি সরকারী রাস্তা রয়েছে। গ্রামের বাসিন্দারা ওই রাস্তার সাথে সংযুক্ত হওয়ার জন্য নিজেদের জমি ছেড়ে প্রায় ১২ ফুট প্রশস্ত একটি রাস্তা তৈরি করেছেন। তবে রাস্তাটি সরকারী সড়কের সঙ্গে যুক্ত হতে আরও প্রায় ৪০ ফুট জায়গা প্রয়োজন সেই জায়গাটি রুবেল আহমেদের মালিকানাধীন জমির মধ্যে পড়েছে।

ভুক্তভোগী আরিফুর রহমান বলেন, ওই জমির মালিক রুবেল আহমেদ একসময় জনগণের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় প্রায় এক শতাংশ জমি রাস্তার জন্য দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসের ভিত্তিতে তারা নিজেদের অর্থে রাস্তা নির্মাণ করি। কিন্তু বর্তমানে রুবেল আহমেদ ওই জমি রাস্তার জন্য দিতে চাচ্ছেনা। কেন তিনি আগের অবস্থান থেকে সরে গেছেন তাও আমরা জানিনা। এমনকি রাস্তার জন্য প্রয়োজনীয় জমিটি গ্রামবাসীরা বাজারমূল্য দিয়ে রুবেল আহমেদের কাছ থেকে কিনে নিতে চাইলেও তিনি তা দিতে রাজিনা।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, আমাদের চলাচলের রাস্তাটি আগে খোলা থাকলেও পরবর্তীতের ক্ষমতার অপব্যাবহার করে বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তাটি বন্ধ থাকায় তাদের ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স বাড়ির কাছে আনা সম্ভব হয় না। বাজার-সদাই নিয়ে বাড়িতে প্রবেশ করতেও সমস্যায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ভোগান্তি চললেও বিষয়টি দেখার যেন কেউ নেই।

ভুক্তভোগী রহিমা বেগম বলেন, আমরা ২০১২ সালে এখান দিয়ে রাস্তা দেখে জমি কিনেছি, মালামাল নিয়ে বাড়ি করে বসবাস করছি। পরর্বীতে রাস্তাটি বন্ধ করে দেয়া আমরা খুব কষ্টে আছি। বিভিন্ন যায়গায় ঘুরে উপজেলায় দরখাস্ত দিয়েও আমরা কোন সমাধান পাচ্ছিনা। কষ্টের জন্য প্রয়োজনীয় জমিটুকু টাকা দিয়ে কিনে নিতেও আমরা রাজি।

গ্রামবাসীরা জানান, এর আগে রাস্তার সংযোগের দাবিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি। স্থানীয় ভূমি অফিসের পক্ষ থেকেও বিষয়টি তদন্ত করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান না পাওয়ায় শনিবার মহাসড়কের সার্ভিস লেনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।

মানববন্ধন থেকে সরেজমিনে বিষয়টি তদন্ত করে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি খুলে দেওয়াসহ রাস্তার সংযোগস্থলের জমি নিয়ে বিরোধের স্থায়ী সমাধান করে শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবি জানান তারা।

আমার বাঙলা/আরএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By