বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

হাসনাত আবদুল্লাহর আছে কত টাকার সম্পদ, জানা গেল বিস্তারিত

সীমু দা
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%86%E0%A6%AC%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A4 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় সাড়ে ১২ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, হাসনাত আবদুল্লাহর জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামে। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র বা অন্য কোনো খাত থেকে তার কোনো আয় নেই বলে উল্লেখ করেছেন তিনি।

২০২৫–২৬ অর্থবছরে তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ১ লাখ ৫ হাজার ৫৩১ টাকা। আয়কর রিটার্নে তার ঘোষিত সম্পদের পরিমাণ ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে তার কোনো ঋণ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে। পেশায় গৃহিণী তার স্ত্রীর নামেও কোনো সম্পদ নেই।

সম্পদ বিবরণীতে তিনি জানান, তার কাছে নগদ অর্থ রয়েছে সাড়ে ১৩ লাখ টাকা। ব্যাংকের দুটি হিসাবে জমা আছে ৩ লাখ ৩ হাজার টাকা। এ ছাড়া তার মালিকানায় রয়েছে ২৬ লাখ টাকার স্বর্ণালংকার। বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের মূল্য ৬৫ হাজার টাকা এবং আসবাবপত্রের মূল্য এক লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, তার নামে কোনো কৃষিজমি, অকৃষিজমি, বাড়ি বা অন্য কোনো ধরনের স্থাবর সম্পদ নেই। সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ যোগ করে বর্তমানে তিনি মোট ৫০ লাখ টাকার সম্পদের মালিক।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By