বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

হালুয়াঘাটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

সীমু দা
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%86%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F %E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2

ময়মনসিংহের হালুয়াঘাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয় স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পৌর শহরের হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সরাসরি সম্প্রচারিত এই ফাইনাল ম্যাচটি দেখতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় শক্তিশালী দুই দল সুপার স্টার হালুয়াঘাট বনাম পাউস কেয়ার ওয়ারিয়র্স হালুয়াঘাট। শুরু থেকেই দু’দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ক্রিকেট উপহার দেন। ব্যাটিং ও বোলিংয়ে টানটান উত্তেজনা বিরাজ করে পুরো ম্যাচজুড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের খেলায় পাউস কেয়ার ওয়ারিয়র্স হালুয়াঘাট জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত ফাইনাল খেলায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী রিফাত জামিল তান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ, কবি জালাল উদ্দিন আহম্মদ, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, শামসুল আলম লিমন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পুত্র সৈয়দ শেহরান ইমরান আলিফসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অপরদিকে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল।

উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান বলেন, বিজয় স্মৃতি টুর্নামেন্ট নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে এবং মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য, আয়োজক কমিটি কর্তৃক কয়েক দিনব্যাপী এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার দল অংশগ্রহণ করে, যা হালুয়াঘাটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By