বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

সীমু দা
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A7 %E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE

হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ (নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত) সেবন করেন, তাদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)।

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো হজযাত্রী চাইলে তার সঙ্গে সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, বিশেষ উপাদানে তৈরি এসব ওষুধ সঙ্গে রাখার জন্য হজযাত্রীদের অবশ্যই আগাম ক্লিয়ারেন্স পারমিট বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। আবেদনের জন্য হজযাত্রীর পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি জমা দিতে হবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল অথবা সর্বোচ্চ ৩০ দিন, এই দুইয়ের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ ওষুধ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ কারও অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন।

আগ্রহী হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। আবেদনের আগে একটি ইলেকট্রনিক ডিক্লারেশন বা ঘোষণাপত্র পূরণ করাও বাধ্যতামূলক।

সৌদি আরবের স্বাস্থ্য রক্ষা এবং পবিত্র স্থানগুলোতে বিশেষ ওষুধের অপব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সহজতর করতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে এসএফডিএ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By