একনেকের সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন পাওয়ায় রাজবাড়ীর পাংশায় দোয়া, আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫ টায় পাংশা মডেল মসজিদে আসরের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে মিষ্টিমুখ করান।
এ সময় পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম সরদার, সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত আলী সরদার, বিএনপির নেতা শামসুল আলম সোহরাব, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: রুহুল আমিন,উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক মো: সেলিম মিয়া, সদস্য সচিব মো: শহিদুল ইসলাম খোকন, ছাত্রদল নেতা রুবেল, সজীব রাজাসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারাক্কা বাঁধের কারণে ব্যাপক খরা, পদ্মার সাথে জড়িত নদীগুলো শুকিয়ে যাওয়া, লবনাক্ততা ও জলাবদ্ধতা তৈরি থেকে মুক্তি পেতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে করে ২৪টি জেলার ৭ কোটি মানুষ উপকারভোগী হবে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);