দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরেরবাজার-এর উদ্যোক্তারা এবার নিয়ে এলেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’।
শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ড মূলত রুচিশীল ও মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।
বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম হওয়ায় ইসলামি সংস্কৃতি, আরব ও মধ্যপ্রাচ্যের পোশাকধারা এবং শালীন জীবনধারার প্রতি মানুষের আগ্রহ দীর্ঘদিনের। সেই ভাবনা থেকেই ‘তাবায়া’ এমন একটি পোশাকধারা নিয়ে এসেছে, যেখানে একসাথে গুরুত্ব দেওয়া হয়েছে শালীনতা, আরাম, ব্যবহারিকতা ও আধুনিক নান্দনিকতাকে।
দেশীয় ঐতিহ্যবাহী পাঞ্জাবির পাশাপাশি প্রিমিয়াম কাপড়ে তৈরি তোব, কাবলি পাঞ্জাবি, আবায়া ও অন্যান্য শালীন পোশাকের সমাহার থাকছে ‘তাবায়া’-তে। প্রতিটি পোশাক পেশাদার ডিজাইনারদের তত্ত্বাবধানে এবং দক্ষ কারিগরদের হাতে তৈরি হচ্ছে, যাতে আন্তর্জাতিক মানের ফিনিশিং ও আরাম নিশ্চিত করা যায়।
আধুনিক কাট, মিনিমাল ডিজাইন এবং প্রিমিয়াম ফ্যাবরিক সিলেকশনের মাধ্যমে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে কাজ করছে ‘তাবায়া’। অনলাইন ও অফলাইনের সমন্বয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই পোশাকগুলো পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে ‘তাবায়া’-এর ফাউন্ডার এবং ঘরেরবাজার-এর ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার বলেন, ‘আমরা অনেকদিন ধরেই মডেস্ট ফ্যাশন নিয়ে অর্থবহ কিছু করার পরিকল্পনা করছিলাম। গত প্রায় এক বছর ধরে ডিজাইন, ফেব্রিক, ফিট ও মেটেরিয়াল নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করেছি। অবশেষে এবারের কুরবানির ঈদকে সামনে রেখে আমরা ‘তাবায়া’ আনুষ্ঠানিকভাবে চালু করেছি।’
তিনি আরও বলেন, ‘তাবায়া’ শুধু একটি পোশাক ব্র্যান্ড নয়; বরং এটি এমন একটি উদ্যোগ, যেখানে শালীনতা, সংস্কৃতি, আস্থা ও মানসম্পন্ন লাইফস্টাইলকে একসাথে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আধুনিক প্রজন্মের রুচির সাথে সামঞ্জস্য রেখে মডেস্ট ফ্যাশনকে আরও অভিজাত, আরামদায়ক ও বিশ্বজনীন করে তুলতেই আমাদের এই যাত্রা।
বর্তমানে ‘তাবায়া’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও এই ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);