ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ ও তার সমাধানের পথ খুঁজতে কক্সবাজারের ফাইভ স্টার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় দুই কর্মশালা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।
ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা এবং তা কিভাবে সমাধান করা যায় সেসব বিষয়ে ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের কর্মশালা কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির উর্ধতন কর্মকর্তাও থাকবেন। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তাও থাকবেন।
এ কর্মশালায় অংশগ্রহণের জন্য জারি করা ইসির চিঠি থেকে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনার। একই ফ্লাইটে থাকবেন ইসির সিনিয়র সচিবও। কক্সবাজারে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় উঠবেন সবাই। আগামী শুক্রবার (১৫ মে) থেকে ১৬ মে পর্যন্ত একই হোটেলে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর আলোকে লব্ধ অভিজ্ঞতা ও করণীয়” শীর্ষক কর্মশালায় অংশ নেবেন তারা। এরপর ১৬ মে বিকেলের ফ্লাইটে ঢাকায় ফিরবেন সবাই।
নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদের সঙ্গে স্বামী একএম ইহসানুল হককে নিয়ে যাবেন। এছাড়া যাবেন একান্ত সচিব রৌশন আবরা বেগম।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও তার সহধর্মিনী মিসেস শাহীদা চৌধুরীকে সঙ্গে নেবেন। থাকবেন তার একান্ত সচিব এএসএম জাকির হোসেন।
সিইসি এএমএম নাসির উদ্দিন সঙ্গে একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমকে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সঙ্গে নেবেন একান্ত সচিব এসএম হাবিবুর রহমানকে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারও তার একান্ত সচিবকে সঙ্গে নিচ্ছেন। ইসি সচিব আখতার আহমেদের সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. মোখলেছুর রহমান।
এই সফর ও কর্মশালার পুরো ব্যয় নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প থেকে বহন করা হবে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);