বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা

সীমু দা
সোমবার, ১১ মে, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%93 %E0%A6%9F%E0%A6%BF %E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ সিরিজের কোনো ফরম্যাটে তারা না থাকলেও অস্ট্রেলিয়ার দল তারকাসমৃদ্ধ। বাংলাদেশে আসছেন ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনরা।

আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে দুদলের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-২০ সিরিজ ১৭ জুন থেকে, পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ জুন। এই দুই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাউথ অস্ট্রেলিয়া অলরাউন্ডার লিয়াম স্কট। লিস্ট ‘এ’ ক্রিকেটের ২০ ম্যাচে ৪৬৫ রান করার পাশাপাশি বল হাতে ১৪ উইকেট নিয়েছেন এই ২৫ বছর বয়সি। গত মৌসুমে শেফিল্ড শিল্ডের হয়েছিলেন সেরা খেলোয়াড়, ওয়ানডে কাপে বর্ষসেরা। এখনও আন্তর্জাতিক অভিষেক না হওয়া জোয়েল ডেভিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে।

আইপিএলে ব্যস্ত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক কিছুদিন আগেই চোট থেকে ফিরেছেন। এ কারণেই তারা বাংলাদেশ সিরিজে নেই। তিনজনই দেশে ফিরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।

টি-২০ দলে গ্লেন ম্যাক্সওয়েলের অনুপস্থিতির কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ। তিনি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) পুরো আসরে খেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলবেন স্টিভ স্মিথের সঙ্গে। স্টিভ স্মিথও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পাননি, যদিও চলতি বছরের শুরুতে বিশ্বকাপের জন্য শেষ মুহূর্তে তাকে দলে ডাকা হয়েছিল। অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও ম্যাথু শর্টের টি-২০ দলে না থাকার কারণও এমএলসি। প্রথমজন সিয়াটল অর্কাস ও পরের জন সান ফ্রান্সিসকো ইউনিকর্নর্সের হয়ে খেলবেন।

বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। ৩০ মে শুরু হয়ে ওই সিরিজ শেষ হবে ৪ জুন।

ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-২০ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By