বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া | Amar Bangla BANGLADESH

সীমু দা
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%98%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE Amar Bangla BANGLADESH

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। ইউরোপের অন্যান্য দেশের সাথে যেখানে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আচরণ নিয়ে সম্পর্কের শীতলতা তৈরি হয়েছে, সেখানে স্লোভেনিয়া ইসরাইলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার পথে হাঁটছে। এই নীতির অংশ হিসেবে গতকাল বুধবার লুবলিয়ানায় ইসরাইল তাদের প্রথম দূতাবাস উদ্বোধন করতে যাচ্ছে এবং ইসরাইলের শীর্ষ কূটনীতিক গিদিওন সার এই সফরে উপস্থিত থাকবেন। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়ানশাকে তাদের অন্যতম ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেছে।


এই পদক্ষেপটি স্লোভেনিয়ার আগের মধ্য-বামপন্থী সরকারের নীতির সম্পূর্ণ বিপরীত। এর আগে গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে তৎকালীন সরকার ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কঠোর সমালোচকের ভূমিকা পালন করেছিল। তবে ইয়ানশা চলতি বছরের শুরুতে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আগের সব নিষেধাজ্ঞা পাল্টে দিয়েছেন। তিনি পশ্চিম তীরের ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা এবং নেতানিয়াহু ও তার দুই মন্ত্রীর ওপর দেওয়া প্রবেশ নিষেধাজ্ঞা বাতিল করেছেন। তার মতে, তার সরকার আগের উদারপন্থী প্রধানমন্ত্রী রবার্ট গোলবের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে পররাষ্ট্রনীতি ‘স্বাভাবিক’ করছে।


তবে ইউরোপীয় ইউনিয়নের সাথে প্রায়ই বিরোধে জড়ানো ইয়ানশার এই অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে ও দেশের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পশ্চিম তীরের বসতি নিয়ে ইইউর অবস্থানের বিরোধিতা করায় তিনি ইসরাইলের প্রশংসা পেলেও, ইউরোপে তাকে নিয়ে সমালোচনাও কম নয়। দৈনিক দেনেভনিকের কলামিস্ট দারিয়ান কোশির মন্তব্য করেছেন যে, ইইউর ভেতরে ইয়ানশা যুক্তরাষ্ট্র-ইসরাইলের ‘ট্রোজান হর্স’ হিসেবে কাজ করছেন। এছাড়া লুবলিয়ানা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক তথা সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক এএফপিকে বলেছেন, স্লোভেনিয়া বর্তমানে ‘ইসরাইলি নীতির একটি হাতিয়ারে পরিণত হয়েছে’, যা একটি অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By