বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হামে শিশু মৃত্যুর প্রতিবাদে রাবিতে বামজোটের বিক্ষোভ 

সীমু দা
বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

হামের প্রভাবে শিশু মৃত্যুর প্রতিবাদে ও হামের প্রাদুর্ভাব রোধে পর্যাপ্ত সরকারি পদক্ষেপ নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবিতে) বিক্ষোভ করেছে বামপন্থী শিক্ষার্থীদের একাংশ।  

বুধবার (১৩মে)  দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে বিক্ষোভটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসমূহ প্রদক্ষিণ করে প্যারিস রোডে সমাবেশে মিলিত হয়।  

বিক্ষোভ সমাবেশে বামজোটের শিক্ষার্থীদের, ‘হামে শিশু মরে, সরকার কি করে ‘, ‘অবহেলায় জড়িতদের, বিচার কর শাস্তি দাও ‘, ‘হামে শিশু মরে তারেক জিয়া কি করে’, ‘ হামে শিশু মরে, তারেক জিয়া কি করে ‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।  

বিক্ষোভ সমাবেশে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদ বলেন, জুলাই পরবর্তী সময়ে আমরা অনেক উৎসাহ  উদ্দীপনা দেখেছিলাম যাদের ঘাড়ের উপর হাত দিয়ে এই সরকার পরবর্তী সরকার প্রশাসনে আসলো নিজেদের ক্ষমতার গদি দখল করল এই সরকার এসে আমাদের তরুণদের মধ্যে এখন সে উদ্দীপনা নেই। আমরা যে আবেগ নিয়ে সরকারকে  বসিয়েছি সেই আবেগ নিয়ে বলতে চাই  অবহেলিত, নিষ্পেষিত অবস্থায় একটি মানুষের যেন হামের চিকিৎসার অভাবে মারা না যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরকারের  কাছে আমাদের দাবি পৌছে দিতে হবে। 

এসময়  বাম সংগঠনগুলোর জোট ‘ গনতান্ত্রিক ছাত্রজোটে’ -র  মুখপাত্র ফুয়াদ রাতুল বলেন, বিগত তিন মাসে হামে প্রায় সাড়ে চারশত শিশু এই বাংলাদেশে মারা গেছে। ওই শিশুদের সকলেরই বয়স ছয় মাস থেকে দেড় -দুই বছর পর্যন্ত। আমরা দেখেছি বর্তমান সরকার বারবার হামের দায়ভার ইন্টারিমের ওপর চাপিয়ে দিচ্ছে । তাদের ঠাট বজায় রাখার জন্য বারবার বলছে তারা ৯৯ শতাংশ শিশুকে হামের টিকা দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জরিপের তথ্যমতে ৪০ শতাংশ শিশু এখনো টিকা পায়নি। 

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি একজন শিশুকে যখন কবর দেয়ার জন্য নেয়া হচ্ছে ঠিক ওই সময় আইসিইউ বরাদ্দ দেয়া হচ্ছে। আমাদের দেশে পর্যাপ্ত আইসিইউ নেই।  হাসপাতালগুলোতে হামের জন্য কোন আলাদা ব্যবস্থা এই সরকার রাখতে পারেনি। তারা কোন ব্যবস্থা না নিয়ে পূর্বের মতো কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত। 

ফুয়াদ রাতুল বলেন, শিশুদের জীবনকে অবহেলা করে কোন কাদা ছোড়াছুড়ি চলবে না। আমরা এই ইন্টারিমের বিচার চাই।  সেই সাথে বলতে চাই, বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারছে না। বর্তমান সরকারকে যথাসাধ্য ব্যবস্থা নিতে হবে। না হয় আমরা যারা জুলাই গনঅভ্যুত্থান করেছি, তারা সকলে মিলে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

এছাড়াও বিক্ষোভ সমাবেশে বামজোটের বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন। 



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By