মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

সকালে অনশন, রাতে বিয়ে

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন এক তরুণী। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় রাতেই ওই যুগলের বিয়ে সম্পন্ন হয়।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের জামাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কথিত কর্মচারী জাবেদের সঙ্গে একই ইউনিয়নের কলাপাড়া এলাকার এক তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাসে জাবেদ তার সঙ্গে সম্পর্ক গড়ে তুললেও সম্প্রতি বিয়ে নিয়ে টালবাহানা শুরু করেন।

এ অবস্থায় বুধবার সকালে ওই তরুণী জাবেদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

অভিযুক্ত জাবেদ উপজেলার সদর ইউনিয়নের জামাদারপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘প্রথমে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। পরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের মধ্যস্থতায় তাদের বিয়ের উদ্যোগ নেওয়া হয়।’

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুকুল বলেন, ‘সকাল থেকে মেয়েটি ছেলের বাড়িতে অবস্থান নেয়। বিষয়টি আমি দুপুরের দিকে জেনেছি। পরে দুই পক্ষের সঙ্গে কথা বলি ও তাদের প্রেমের সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। পরে রাত ৮টার দিকে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By