বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

সিরাজগঞ্জে বেসিন ধসে দুই শিশুর মৃত্যু, আহত ১

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A7%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7

সিরাজগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি হাত ধোয়ার বেসিনসহ ওয়াল ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- উপজেলার চর শৈলাবাড়ী এলাকার ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজীব শেখের মেয়ে সুমি খাতুন (২)। এই ঘটনায় সানজিদা খাতুন নামে তিন বছর বয়সী আরেক শিশু আহত হয়েছে, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তিনজন শিশু পরিত্যক্ত বেসিনটির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বেসিনটির উপরে উঠলে হঠাৎ করে বেসিনসহ দেয়ালটি ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে রায়হান ও সুমি খাতুন মারা যায় এবং সানজিদা আহত হয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

সদর থানার ওসি (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, করোনাকালীন সময়ে হাত ধোয়ার জন্য শালুয়াভিটা বাজারে বেসিনটি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন শিশুরা বেসিনটির উপরে এবং আশেপাশে খেলাধুলা করে। বিকেলেও তিনজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বেসিনটির উপরে বসে খেলাবস্থায় নড়বড়ে দেয়ালটি ধসে পড়ে যায়। এতে তিনজনই চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং একজন আহত হয়। আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউডি মামলা হিসেবে গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়া হয়েছে। এই ঘটনায় কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By