বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

সালথায় নিজের পেটে ছুরি ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

সীমু দা
শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

ফরিদপুরের সালথায় নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে মো. জুবায়ের ব্যাপারী (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ব্যাপারী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে। তিনি নানা রোগ আর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে দাবি করেছেন তার পরিবার।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, জুবায়ের কথা বলতে পারতেন না। মৃগী রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। নানা রোগের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যে কারণে মাঝে মাঝেই নিজের শরীরে নিজেই আঘাত করতেন।

নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, আমার ছেলে নানা রোগে আক্রান্ত ছিল। সম্প্রতি তার পেট ফুলে গিয়েছিল। পেটে যন্ত্রণা করতো। আমাদের ধারণা, পেটের যন্ত্রণা সইতে না পেরে নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে জুবায়ের।

মুরাদ হোসেন নামে পুটিয়া বাজারের এক দোকানদার বলেন, আমি দোকানের বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় জুবায়ের দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি নিয়ে নিজের পেটে নিজেই ঢুকিয়ে দেয়। পরে তার বাবা এসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল ও অসুস্থ ছিল। সকালে ছুরি দিয়ে তিনি নিজের পেটে নিজেই আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By