বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

শোকের দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, গৌরীপুরে ব্যবসায়ীদের ক্ষোভ

সীমু দা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8C%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর/২৫) সারাদেশে শোক পালিত হয়। জাতীয়ভাবে শোক পালনকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এমন শোকের দিনে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গৌরীপুর বাজারের সোমা ফার্মেসির মালিক দেলোয়ার হোসেন ঈশাখাঁকে ডিলিং লাইসেন্স না থাকার অভিযোগে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে দেলোয়ার হোসেন ঈশাখাঁ সাংবাদিকদের জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এতদিন কখনো ডিলিং লাইসেন্সের প্রয়োজনীয়তার কথা কেউ জানাননি। এমনকি ওষুধ অধিদপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিরাও তাকে জানিয়েছেন যে, ওষুধের দোকানে এই লাইসেন্স আবশ্যক নয়।

তিনি আরও বলেন, “আমি একজন বিএনপির কর্মী। আজ দেশের একজন সফল সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে যখন সারাদেশ শোকে নিমজ্জিত, কালো পতাকা ও অর্ধনমিত জাতীয় পতাকার মধ্যে এ ধরনের অভিযান কতটা যৌক্তিক—সেই প্রশ্নই তুলছি। শোকের দিনে এ অভিযান প্রশাসনকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করি।” তিনি এ ঘটনাকে অহেতুক হয়রানি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পার মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By