বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

শেরপুরে বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্রসহ ৩০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ সময় শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদানকৃত নেতাদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মনিবুল ইসলাম, সদর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আশিকুর রহমান আশিকসহ অন্যরা।

সদ্য যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন বলেন, ২০২৪ সালের আন্দোলনটা ছিল আমাদের অধিকার আদায়ের এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানই বাস্তবায়ন করতে পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, বিএনপিকে ভালোবেসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ আমাদের দলে যোগ দিলেন। আমরা মিলেমিশে শেরপুর জেলার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By