বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

লংগদুতে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী আস্তানায় সেনাবাহিনীর সফল অভিযান

সীমু দা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%82%E0%A6%97%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AB %E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2 %E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%86%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সিদরাবাদ (কলাবুনিয়া) এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল ও তাৎপর্যপূর্ণ বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লংগদু জোন (৩ বীর) এর নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে। এর আগে বুধবার রাতেও পরিচালিত হয় এ অভিযান।

অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী সংগঠনের ব্যবহৃত তিনটি সুসংগঠিত গোপন আস্তানা শনাক্ত করে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এসব আস্তানায় এলএমজি পোস্ট, বিশ্রামস্থল, ৭.৬২ মি.মি. এফসিসি, ক্রলিং ট্রেঞ্চ ও রান্নাঘরের অস্তিত্ব পাওয়া যায়। যা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট প্রমাণ বহন করে।

অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।

অভিযান চলাকালে লংগদু জোন (৩ বীর) পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে।

এই সফল অভিযান ৩ বীর (তেজস্বী বীর) ইউনিটের পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের গোয়েন্দা-নির্ভর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By