সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

রাজধানীর ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি তেল

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E2%80%98%E0%A6%AB%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8

রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। ফলে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে এসব পাম্পে ফুয়েল পাস ছাড়া তেল দেওয়া হবে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

ফিলিং স্টেশনগুলো হচ্ছে-

*করিম অ্যান্ড সন্স, শাপলা চত্ত্বর, ঢাকা
*ইউরেকা এন্টারপ্রাইজ (ফিলিং ষ্টেশন), মহাখালী, ঢাকা
*মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা
*মেসার্স সততা অ্যান্ড কম্পানি, ৪৩৯, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
*মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, সেকশন-১৪, ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা
*মেসার্স কামাল ট্রেডিং এজেন্দি, ৮০, শহিদ তাজউদ্দিন আহম্মেদ স্মরনি, তেজগাও, ঢাকা
*মেসার্স এস.পি, ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী, মিরপুর, ঢাকা
*সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও ঢাকা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড; সেবা গ্রিন ফিলিং স্টেশন, উত্তরা-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
*স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২-মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
*সুমাত্রা ফিলিং স্টেশন-কালশী রোড, মিরপুর।

মন্ত্রণালয় আরো জানায়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য ফুয়েল পাস সম্পর্কিত নিম্নলিখিত বিষয়গুলি জানানো যাচ্ছে:

১. আইফোন ব্যবহারকারীরা ওয়েবসাইটের মাধ্যমে ফুয়েল পাসের জন্য রেজিস্ট্রেশন করে কিউআর কোড জেনারেট করতে পারবেন। কোডটি পাওয়ার পর স্ক্রিনশট নিয়ে ফোনে সংরক্ষণ করতে বা প্রিন্ট করে সঙ্গে রাখা যাবে। ফিলিং স্টেশনে এই কিউআর কোড স্ক্যান করেই জ্বালানি নেওয়া যাবে।

২. যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারাও ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কিউআর কোড জেনারেট করতে পারবেন। এরপর সেটি প্রিন্ট করে (প্রয়োজনে লেমিনেট করে) সঙ্গে রাখলেই ফিলিং স্টেশনে স্ক্যানের মাধ্যমে জ্বালানি নেওয়া সম্ভব।

৩. ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ চালু করা হয়েছে। ‘ঘ’ সিরিজের সব গাড়ির মালিকদের ফুয়েল পাসে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া অন্যান্য সিরিজ আগেই রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By