সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%87%E0%A6%AD%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%93 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো সমস্যাগুলো বিরাজ করছে। আওয়ামী লীগ সরকারের এত নির্যাতনের ভেতরেও আমরা এসব অপরাধের বিরুদ্ধে কথা বলেছি।

গত ১২ তারিখে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। তবে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের শিক্ষার্থী ও যুব সমাজকে সচেতন করতে হবে।

আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাদক, চাঁদাবাজি, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জমিজমা বিরোধ নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে অন্যায় ও অত্যাচার হবে, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এগুলো শুধু পুলিশ-প্রশাসন ও আমি একা পারবো না। সকলে মিলে সমস্যার সমাধান করতে হবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে আপনারা সচেতন মহলেরা প্রতিরোধ গড়ে তুলবেন। আপনারা প্রতিজ্ঞা করুন যে আপনাদের গ্রামে চাঁদাবাজ ও মাদক থাকবে না। তাহলে এক সময় চাঁদাবাজ ও মাদক মুক্ত সমাজ গড়ে উঠবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেক এলাকায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে একটি করে কমিটি গঠন করা হবে। কমিটিতে কোনো রাজনৈতিক নেতাকর্মীরা থাকবে না। সমাজের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও এনজিও কর্মীদের দিয়ে এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা এসব অপরাধের বিরুদ্ধে কাজ করবেন। মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তয়বুর রহমান মাসুদ প্রমুখ।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By