সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

দোকানের মালিকানা নিয়ে বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8

কিশোরগঞ্জে দোকান নিয়ে বিরোধের জেরে শামীম (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত শামীম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত লিংকনকে (৩৫) ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযুক্ত লিংকন একই এলাকার সুলতানের ছেলে। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল চাচা-ভাতিজার মধ্যে। আজ সকালে শামীম ওই দোকানের ভাড়াটিয়া মো. রাকিব চৌধুরীর কাছে মালিকানা দাবি করে ভাড়া চান। ভাড়াটিয়া রাকিব বিষয়টি লিংকনকে জানালে তিনি একটি ছুরি নিয়ে ছুটে যান এবং শামীমকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা এবং শামীমের পরিবারের সদস্যরা শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগনি জেরিন বলেন, ‘আমার মামারে দোকানের জন্য মাইরা ফেলছে। লিংকন ভাই বলত দোকান লইয়া যদি কথা কবি, তাইলে তোরে একটা ফারই দেম। আগেও অনেকবার মারছে। আজকে যে ছুরি লইয়া আইয়া ফার মারব আমরা জানতাম না। আজকে ঢুইকাই আগে ছুরি দে ফার মারছে।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত লিংকনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By