সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

৩টি মার্কিন ব্লাংকার-ব্লাস্টার বোমা ধ্বংস করল আইআরজিসি

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
%E0%A7%A9%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%87%E0%A6%86%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দেশটির জানযান প্রদেশে তিনটি মার্কিন ব্লাংকার-ব্লাস্টার বোমা ধ্বংস ও ৯ হাজার ৫০০ বোমার ক্ষুদ্র অংশ বা ভগ্নাংশ নিষ্ক্রিয় করেছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিশেষ বাহিনী মাটির খুব গভীরে প্রবেশে সক্ষম মার্কিন (GBU-57) জিবিইউ-৫৭ মডেলের তিনটি ব্লাংকার ব্লাস্টার বোমা ধ্বংস ও আরও একটিকে নিষ্ক্রিয় করেছে। সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির জানযান প্রদেশে এইসব বোমা ফেলা হয়েছিল।  

(GBU-57) জিবিইউ-৫৭ মডেলের মার্কিন বোমা বিশ্বের সবচেয়ে বড় অপারমাণবিক বোমা যেগুলোর প্রতিটিতে থাকে ত্রিশ হাজার পাউন্ড বিস্ফোরক অস্ত্র এবং এগুলো মাটির গভীরে থাকা বেশ শক্ত আস্তরণ বা ছাদযুক্ত স্থাপনা ধ্বংস করতে সক্ষম। 

এ ছাড়াও আইআরজিসি’র বিশেষ টিম নয় হাজার ৫০০’রও বেশি ক্ষুদ্র বোমা বা বোমার ভগ্নাংশ উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে এই একই প্রদেশে। শত্রু পক্ষের জঙ্গিবিমানগুলো থেকে নিক্ষেপ করা হয়েছিল এইসব বোমা। এ ছাড়াও তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও রকেট নিষ্ক্রিয় করেছে যেগুলো নিক্ষেপ করা হয়েছিল এফ-১৫, এফ-১৬ এবং এফ-৩৫ জঙ্গি বিমান থেকে, কিন্তু সেগুলো বিস্ফোরিত হয়নি। 

আইআরজিসি আজ (রোববার) এইসব তথ্য দিয়েছে। এই বাহিনীর বিবৃতিতে আরও জানানো হয়েছে যে তাদের বিশেষ টিম দু’টি অবিস্ফোরিত ক্রুজ মিসাইল উদ্ধার করেছে যার মধ্যে একটি ছিল (GBU-39) জিবিইউ-৩৯ মডেলের; এই মিসাইলগুলো স্থানীয় আকাশ-প্রতিরক্ষা ব্যাটারিগুলোর মাধ্যমে ভূপাতিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকে কোনও উস্কানি না থাকা সত্ত্বেও গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুদ্ধ শুরু করে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কমান্ডারদের হত্যার মাধ্যমে। 

জবাবে ৪০দিন ধরে পাল্টা ১০০টি অভিযান চালায় ইরান। এইসব অভিযানে ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং অবস্থানগুলোতে হামলা চালায়।

সূত্র- পার্স টুডে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By