মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত

সীমু দা
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%AA %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AC%E0%A7%AB%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4

ইরান-এ যুদ্ধ শুরুর পর থেকেই লেবানন-এ ব্যাপক সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এর বিপরীতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৪ জন সেনা হারানোর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছেন এবং আরও ৬৫০ জনের বেশি সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পরপরই লেবাননকে লক্ষ্য করে আক্রমণ জোরদার করে ইসরাইল। এই আগ্রাসনে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া দুই হাজারের বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির দিনেই লেবাননে বিমান হামলা চালিয়ে ২৫৪ জনকে হত্যা করা হয়। এতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা পুরোপুরি মানছে না ইসরাইল। ইতোমধ্যে দক্ষিণ লেবাননের মধ্যাঞ্চলে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

লেবানন কর্তৃপক্ষের এক প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইসরাইলি হামলায় দেশটিতে প্রায় ৪০ হাজার বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। বিশেষ করে রাজধানী বৈরুত-এর দক্ষিণ শহরতলিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের বিভিন্ন জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ঘরমুখো মানুষ ফিরে এসে তাদের বসতবাড়ির এই ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By