সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

একদিনের ব্যবধানে সেই লাভলুর জামিন বাতিল

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%B2%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2

একদিনের ব্যবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র গাড়িবহরে হামলার মামলার আসামি লাভলু মোল্লাহ শিশিরের জামিন আদেশ প্রত্যাহার করেছেন ঢাকার একটি আদালত। সোমবার (২৭ এপ্রিল) এ আদেশ দেওয়া হয়।

এর আগে, রোববার একই আদালত তাকে জামিন দিয়েছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ ঘটনায় আসামিরা ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

এছাড়া, তাকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করা হলে সাধারণ পথচারীরাও আহত হন। অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

হামলার সময় আসামিরা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় এবং কয়েকজনকে জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবি করে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By