সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমু দা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B7%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পুরো বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।


রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের উদ্দেশ্য করে বলতেই পারে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।


তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন ‘চাইলে দিতেন’। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে, এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।


সালমানের স্টুডিওতে হামলার ঘটনার তদন্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি। মানিকদী নামপাড়ায় ক্যান্টনমেন্ট থানার অধীনে ৩৫ কাঠার একটি বিতর্কিত জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ চলছে। এক পক্ষে রয়েছে বিল্ডার (নিউ গিনি প্রোপার্টিজ) এবং অন্য পক্ষে এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। ওই সামরিক কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে জমি দখল করতে যায় এবং সেখানে সালমান মুক্তাদিরের টিনশেডের একটি স্থাপনাসহ বেশ কিছু অংশে ভাঙচুর চালায়।


এ ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, ৩ জনকে গ্রেপ্তার করে হয়েছে বলেও জানান তিনি।


মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ তারিখ মধ্যরাতের ওই ঘটনার পর পুলিশি অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মালামাল উদ্ধার করা হয়েছে।


রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, আমরা আমলে নেব না।অপরাধের সাথে জড়িতদের অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নিলে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমরা আশা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By