সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

নেপাল ভ্রমণে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সীমু দা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%A6%E0%A7%82%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8

নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডু থেকে দেওয়া এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।


সতর্কবার্তায় বাংলাদেশি নাগরিকদের নেপালের চলমান আবহাওয়া ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে আক্রান্ত এলাকাগুলো এড়িয়ে চলতেও বলা হয়েছে।


দূতাবাস বিশেষভাবে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের কারণে নেপালের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে কোথাও কোথাও উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।


পোখারা ও এর আশপাশের এলাকাতেও ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং কাছাকাছি ট্রেকিং রুটগুলোতে যাতায়াত ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মুস্তাং, জমসমসহ পার্বত্য অঞ্চলে যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এসব সড়কে যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।


অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ কিংবা ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে সংশ্লিষ্ট এলাকার সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি নেপাল সরকার ও স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য বাংলাদেশি নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে হালনাগাদ তথ্যও জানানো হবে।


এদিকে নেপালে তুষারধসের একটি ঘটনায় অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। খারাপ আবহাওয়ার কারণে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে হেলিকপ্টার পৌঁছাতে পারছে না। ফলে নিখোঁজদের উদ্ধারে পরিচালিত কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ট্রেকিং সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মানাং জেলার নার ফু এলাকায় হিমলুং হিমালে তুষারধসের ঘটনাটি ঘটে। রোববার সকাল থেকে সরকারি সংস্থা ও বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছেন হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চাঁদ ঠাকুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By