সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A3 %E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%95 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%AD

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ ঘটনায় জোহানেসবার্গের পশ্চিমে একটি টাউনশিপের বারে অ্যাসল্ট রাইফেলধারী আট বন্দুকধারীর হামলায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে রবিবার জানিয়েছে দেশটির পুলিশ।


নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। গুলিবর্ষণের কারণ এখনো জানা যায়নি। তবে পালিয়ে যাওয়ার আগে সন্দেহভাজনরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।


পুলিশ আরও জানায়, শনিবার জিএমটি সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বারে প্রবেশ করে বন্দুকধারীরা গুলি চালায়। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দুটি অজ্ঞাত গাড়িতে করে পালিয়ে যাওয়ার আগে কয়েকজন গ্রাহককে তল্লাশি করে তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।


পুলিশ জানায়, সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গোয়েন্দা এবং অন্যান্য বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে একটি দল মাঠে নামানো হয়েছে।

এর আগে রবিবার ভোরে কেপ টাউনের উপকণ্ঠে একটি টাউনশিপের বিনোদনকেন্দ্রে পৃথক গোলাগুলির ঘটনা ঘটে। এতে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত ও আরও ১১ জন আহত হন।


দক্ষিণ আফ্রিকায় বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপক উপস্থিতি রয়েছে। দেশটিতে গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটে এবং এসব হামলার পেছনে প্রায়শই গ্যাং বা অপরাধী চক্রের বিরোধ ও অনানুষ্ঠানিক ব্যবসার মধ্যকার প্রতিযোগিতা থাকে। দেশটির অপরাধ পরিস্থিতিকে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দেশের অন্যতম বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।


প্রায় ৬ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে বিশ্বের অন্যতম সর্বোচ্চ হত্যাকাণ্ডের হার রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন মানুষ প্রাণ হারান।

গত মার্চে জোহানেসবার্গের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে পুলিশকে সহায়তা করতে সেনা মোতায়েন করা হয়েছিল। ব্যাপক হারে ছড়িয়ে পড়া অপরাধ দমনই ছিল এর লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By