রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্ব পর্যটন দিবস আজ | Amar Bangla BANGLADESH আজকের নামাজের সময়সূচি (২৭ সেপ্টেম্বর ২০২৬) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর | Amar Bangla BANGLADESH নিউইয়র্ক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা ‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’ গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক পুলিশের বিশেষায়িত দুই ইউনিটের নাম পরিবর্তন প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন ফ্যাসিবাদী শক্তিকে দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী  ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৪৩২ বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে ‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’ সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

সীমু দা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%AA

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন।


খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।


খবর পেয়ে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টারটি আগুনে পুড়তে দেখেন। পরে হেলিকপ্টারের ভেতরে থাকা ৪ জনকেই মৃত ঘোষণা করা হয়।


পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানিয়েছেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিমালিকানাধীন হেলিকপ্টার ছিল।


দুর্ঘটনার তদন্তে কাজ করছে কুইবেকের প্রাদেশিক পুলিশের মেজর ক্রাইম ইউনিট। তাদের সঙ্গে অপরাধস্থল বিশেষজ্ঞ এবং কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীরাও কাজ করছেন।


পুলিশ জানিয়েছে, হাইওয়ে ১০-এর কাছাকাছি র‌্যাং দে জকসকাইস সড়কের পাশে দুর্ঘটনাস্থলটি অবস্থিত।


জরুরি ফোনকলে পুলিশকে জানানো হয়, একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে। খবর পাওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে রাত ১০টার আগ পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধারকাজ চলছিল।


নিহতদের পরিচয় শনাক্ত করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কানাডা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By