শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত ‘এনাফ ইজ এনাফ, আর রাজপথে বুলেটকে আলিঙ্গন করতে চাই না’ বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর) জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

সীমু দা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8B%E0%A6%AD

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফর ঘিরে একাধিক বিক্ষোভ হয়েছে। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এসব বিক্ষোভ হয়। বিক্ষোভ থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য জবাবদিহি এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের কাছে আয়োজিত একটি বিক্ষোভে ৪০০ জনের বেশি মানুষ অংশ নেন বলে জানিয়েছে ইহুদি সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি)। বিক্ষোভকারীরা ফার্স্ট অ্যাভিনিউয়ের একটি অংশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। জেভিপি ও নিউইয়র্ক ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (এনওয়াইসি-ডিএসএ) এই কর্মসূচির নেতৃত্ব দেয়।


বিক্ষোভে অংশ নেওয়া নিউইয়র্কের এক বাসিন্দা বলেন, তিনি নিউইয়র্কেই জন্মেছেন ও বড় হয়েছেন। তার ভাষ্য, নেতানিয়াহুর নিউইয়র্কে উপস্থিতি তিনি অসম্মানজনক বলে মনে করেন। তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও মন্তব্য করেন।


ফিলিস্তিন ইয়ুথ মুভমেন্টের সদস্য ও জেভিপির বিক্ষোভে অংশ নেওয়া আরেক বাসিন্দা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদকে নিজেদের বিশ্বদৃষ্টিভঙ্গি তুলে ধরার মঞ্চ হিসেবে ব্যবহার করছেন। তার অভিযোগ, এই দৃষ্টিভঙ্গিতে যুদ্ধ ও বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব পরিচালনার ধারণা রয়েছে।


সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By