সচিবালয়ে আধুনিক ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাবিত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর অনুমোদন পায়নি।
রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত তা অনুমোদন দেওয়া হয়নি।
গণপূর্ত অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬৪৯ কোটি ২৫ লাখ ৫১ হাজার টাকা। প্রকল্পটির লক্ষ্য ছিল সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা এবং জায়গার সংকট মোকাবিলা করা।
প্রস্তাব অনুযায়ী, বর্তমান সচিবালয়ের ক্রমবর্ধমান জনবল ও কার্যক্রমের চাপ সামাল দিতে আধুনিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ছিল। এছাড়া জমির সুষ্ঠু ব্যবহার এবং সরকারি সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত ছিল।
প্রকল্পের নকশায় ২১ তলা ভবন নির্মাণের পরিকল্পনা ছিল, যেখানে চারটি বেজমেন্ট, আধুনিক ফাউন্ডেশন ও সুপার স্ট্রাকচার অন্তর্ভুক্ত থাকত। ভবনটিতে পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ, গ্যাস সংযোগ ও ভূগর্ভস্থ জলাধার নির্মাণেরও পরিকল্পনা ছিল।
এছাড়া দুটি সাব-স্টেশন, জেনারেটর ব্যবস্থা, আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ছয়টি প্যাসেঞ্জার লিফট, ছয়টি ফায়ার লিফট এবং দুটি বেড লিফট স্থাপনের কথা ছিল। পাশাপাশি অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, আধুনিক কনফারেন্স সিস্টেম এবং ২০টি কনফারেন্স রুম নির্মাণের প্রস্তাবও ছিল।
পরিকল্পনা বিভাগের মূল্যায়নে বলা হয়েছিল, সচিবালয় দেশের প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন বিপুল সংখ্যক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিদেশি প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকে, ফলে আধুনিক অবকাঠামোর প্রয়োজন রয়েছে।
তবে শেষ পর্যন্ত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন না পাওয়ায় তা আপাতত স্থগিত থাকছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);