বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

যশোরের নারীর বিয়ের প্রলোভন দেখিয়ে কুয়াকাটায় নিয়ে ধর্ষণের অভিযোগ

সীমু দা
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

সোনিয়া আক্তার দিয়া (২৫) নামে এক ভুক্তভোগী নারী বিয়ের প্রলোভন দেখিয়ে কুয়াকাটায় নিয়ে ধর্ষণ এবং পরবর্তীতে মামলা তুলে নিতে চাপ দিয়ে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দিয়া যশোরের অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের খানজাহান আলীর মেয়ে।

এদিকে বিপরীত পক্ষের দাবি, প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় এসব মনগড়া অভিযোগ তুলছেন সোনিয়া।

লিখিত বক্তব্যে ওই নারী অভিযোগ করেন, ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।

মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সাল, তার পিতা মানুয়া, মাতা ও ভগ্নিপতি রিপন ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে ফয়সালের পিতা মানুয়া তাকে জাপটে ধরেন এবং ভগ্নিপতি রিপন তাকে জোর করে বিষ খাইয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।

এরপর তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর একটি হত্যাচেষ্টার মামলা করেন।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ওই নারী বিএনপির এক শীর্ষ নেতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, মামলা তুলে না নিলে তার ওপর এসিড নিক্ষেপ, হত্যা বা গুম করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পিতা ও ভাইকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে এবং তার ভাইকে পুলিশ দিয়ে আটকও করানো হয়েছে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাবে সোনিয়া কিছুটা অসংলগ্ন কথাবার্তা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি আইয়াজ উদ্দিন রিপন বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ওই নারী কথিত ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। এ সংক্রান্ত ভিডিও তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার ও তার পরিবারের মানহানি করতে এবং তাকে বিপদগ্রস্ত করতে যশোরের শীর্ষ নেতার নাম ব্যবহার করে হুমকি-ধামকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By