বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

মেহেরপুর পাসপোর্ট অফিসে হয়রানি ও ঘুষ ছাড়া কাজ হয় না, অভিযোগ ভুক্তভোগীদের

সীমু দা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%98%E0%A7%81%E0%A6%B7 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A6%BE

মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে হয়রানি ও ঘুষ ছাড়া কোনো কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। পাসপোর্ট প্রত্যাশীরা দিনের পর দিন ঘুরেও সেবা পাচ্ছেন না বলে জানিয়েছেন। টাকা দিলেই কাজ হয়, অন্যথায় নানা অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়- এমন চিত্রই নিত্যদিনের বলে অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে, পাসপোর্ট আবেদনের সময় ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ ও সামান্য ভুল সংশোধনের জন্যও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। বিশেষ করে অফিসে দায়িত্বরত এক আনসার সদস্যের বিরুদ্ধে সরাসরি টাকা দাবির অভিযোগ উঠেছে।

গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের নুর হোসেন জানান, প্রায় ১০ দিন আগে তিনি পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। আবেদনের সময় ভুলবশত ভোটার আইডি কার্ড ও জন্মনিবন্ধনের নম্বর গুলিয়ে ফেলেন তিনি। পরে বিষয়টি সংশোধনের জন্য একাধিকবার পাসপোর্ট অফিসে গেলেও তার কাজ করা হয়নি।

একপর্যায়ে অফিসে দায়িত্বরত আনসার সদস্য সাকিব তার কাছ থেকে ১ হাজার ১০০ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বারবার ঘুরানো হয়। পরে ভুক্তভোগীর জোরালো প্রতিবাদ ও তোপের মুখে কোনো টাকা না নিয়েই সংশোধনের কাজ সম্পন্ন করতে বাধ্য হন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একই অভিযোগ করেন মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হিমেল। তিনি জানান, প্রায় এক সপ্তাহ আগে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। আবেদনে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও দিনের পর দিন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি। বারবার অফিসে গিয়ে শুধু আশ্বাসই পেয়েছেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ায় দ্রুত ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার অনুরোধ জানালে আনসার সদস্য সাকিব তার কাছে ১ হাজার ১০০ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে পাসপোর্ট হবে না বলে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, শুধু এই দুটি নয়—প্রায় প্রতিদিনই নানা অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। যারা টাকা দিচ্ছেন, তাদের কাজ দ্রুত শেষ হচ্ছে। আর টাকা দিতে না পারলেই শুরু হচ্ছে ভোগান্তি।

এ বিষয়ে অভিযুক্ত আনসার সদস্য সাকিব প্রথমে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে সেবা প্রত্যাশীদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে উপস্থিত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সরবেশ আলী বলেন, সেবা প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আমাদের নজরে এসেছে। সেবা প্রত্যাশীরা আনসার সদস্যকে সঙ্গে নিয়ে আমার কাছে এলে পুরো ঘটনার খোলাসা হয়। তিনি আরও জানান, অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By