কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন আরও একজন।
৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নিহত শিশুর নাম আফনান (১০)। সে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের কন্যা এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্রের খবর, টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে এই সময় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গত তিন দিন ধরে সীমান্ত এলাকায় গোলাগুলি এবং আতঙ্ক বিরাজ করছে।
বিজিবি জানায়, ভোরের দিকে সীমান্তের ওপারে বড় ধরনের গোলাগুলি হয়। আহত ও নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে। লে. কর্নেল জহিরুল ইসলাম ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন এবং টহল জোরদার করা হয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);