ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল বিলাতী মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ দেলোয়ার হোসেন (২৬), তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর উলুবাড়ী এলাকার বাসিন্দা। অপরজন মোঃ জমির আলী (২৪), তাহিরপুর থানার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিনোদপুর এলাকার বাসিন্দা। অভিযানকালে তাদের হেফাজত থেকে ১২ বোতল বিলাতী মদ উদ্ধার করা হয়।
পরে উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);