বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন শঙ্কা

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে নতুন শঙ্কা। দেশটিতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে বিশ্ব আসর সরিয়ে নেয়ার দাবি তুলেছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এবার শঙ্কার কারণ রাজনৈতিক নয়, পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ছে, যা আয়োজক দেশটিতে আতঙ্ক সৃষ্টি করেছে।

কলকাতা শহরের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে অন্তত একশ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডা. নরেন্দ্র কুমার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ১০০ থেকে ২০০ জনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই। ফলে ভারতে কোভিড-১৯ এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশ তাদের বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এমন অবস্থায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। পুরো টুর্নামেন্ট ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবিও জানিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অন্যান্য দেশগুলো এখনো এ বিষয়ে নীরব।

নিপাহ ভাইরাস যদি ভারতে মহামারীর রূপ নেয়, সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না এ প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By