বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৫:১০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A7%81 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের সক্ষমতা নিয়ে এই ইতিবাচক মন্তব্য করেন। 

সচিবের মতে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিক পথে পরিচালনা নিশ্চিত করতে পারলে এবং তাদের মনোভাব ইতিবাচক থাকলে দায়িত্ব পালনে তারা শতভাগ সফল হবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অভিজ্ঞতা কাজের মাধ্যমেই অর্জিত হয়। তবে কোনো কর্মকর্তার কাজে বিচ্যুতি দেখা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের অভিযোগ আগেও ছিল এবং বর্তমানেও কেউ কেউ সংক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে পারেন। তবে কোনো প্রার্থীর যদি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে আপত্তি থাকে, তবে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পূর্ণ সুযোগ পাচ্ছেন।

নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নাকচ করে দিয়ে ড. শেখ আব্দুর রশীদ জানান, আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে, তবে তারা যেকোনো ব্যবস্থা নিতে পারে। মাঠ প্রশাসনে কোনো ত্রুটি থাকলে সরকার তা সমাধানের চেষ্টা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বর্তমানে মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ শেষ করেছেন রিটার্নিং অফিসাররা। সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে যা কমিশন পর্যায়ক্রমে নিষ্পত্তি করবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভোটারদের মনে প্রশাসনের প্রতি আস্থা বজায় থাকে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By