বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

ফ্ল্যাটের সঙ্গে আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাটের পাশাপাশি জীবন জীবিকার জন্য এক কোটি টাকা দেবে সরকার। প্রধান উপদেষ্টার ফান্ড থেকে এ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, হাদির পরিবারের দুইটা ব্যাপার হয়েছে। একটা হাদির পরিবারকে এক কোটি টাকা মিনিস্ট্রি অব ফাইনান্স থেকে দেব। সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য।

তিনি বলেন, আমরা আরও এক কোটি টাকা আলাদাভাবে দেব। সেটা প্রধান উপদেষ্টার ফান্ড থেকে দেওয়া হবে। সেটা জীবন-জীবিকা নির্বাহের জন্য দেওয়া হবে।

এর আগে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন আবার তার পরিবারকে ফ্ল্যাটের জন্য এক কোটি এবং জীবন-যাপনের জন্য এক কোটি টাকা দেওয়া হচ্ছে কেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই।

অর্থ মন্ত্রণালয় থেকে কি এক কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, অনুমোদন দেওয়া হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেছেন, পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। অর্থ উপদেষ্টা হিসেবে আপনি কী মনে করেন? এমন প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি অর্থ উপদেষ্টা।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

জানা গেছে, রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ন মন্ত্রণালয়ের আবাসিক ভবন বাবদ চলতি অর্থবছরে যে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয়।

ফ্ল্যাট বরাদ্দের শর্তে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে। অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By