বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

পাথরঘাটায় দেড়শ বছরের পুরনো পুকুর খননের দাবি

সীমু দা
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B6 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF

পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের দেড়শো বছরের পুরোনো একটি পুকুর পরিত্যক্ত হওয়ায় এখানকার প্রায় দেড় হাজার মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে। একসময় এই পুকুরেই পর্যাপ্ত পানি থাকলেও, দীর্ঘ কয়েক বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামের শতাধিক নারী-পুরুষ কলসি হাতে ওই পুকুর পাড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রায় আমরা ধরা’-র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জসিম তালুকদার, বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র নার্গিস পারভীন মুক্তি, রাজিব হাসান, নিভা তালুকদার, সমির কুলু, শৈলেন মাঝি, শুভঙ্কর মাঝি, কাকলী রানী, জ্যোৎস্না রানী, নুপুর রানী প্রমুখ।

স্থানীয় সমির কুলু ও শৈলেন মাঝি জানান, দীর্ঘ বছর ধরে কালীবাড়ি গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে সুপেয় পানির অভাব। প্রতি বছর এ মৌসুমে এখানকার সকল পুকুর শুকিয়ে যায়, ফলে সুপেয় পানির সংকট আরও তীব্র হয়। তাঁদের এই পুকুরটিও ভরাট হয়ে গেছে এবং তাঁরা দীর্ঘ বছর ধরে পুকুর খননের চেষ্টা করেও কোনো সরকারি সংস্থাকে এগিয়ে আসতে দেখেননি।

নুপুর রানী ও কাকলি রানী নামে দুই স্থানীয় বাসিন্দা বলেন, তাঁদের গৃহস্থালী কাজের জন্য প্রতিদিন পানির প্রয়োজন হয় এবং একমাত্র এই পুকুর থেকেই তাঁরা পানি সংগ্রহ করেন। পুকুরের পানি স্বাস্থ্যসম্মত কিনা জানতে চাইলে তাঁরা জানান, পানি কালো ও লালচে হয়ে গেছে।

ইউপি সদস্য জসিম তালুকদার জানান, তাঁরা পুকুর খনন ও একটি ফিল্টার স্থাপনের চেষ্টা করছেন।

শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের বর্ধমান তীব্রতা পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। এই অবস্থায় সুপেয় পানি সংকট নিরসনে সরকারি ও বেসরকারিভাবে নতুন নতুন উদ্যোগ নেওয়া জরুরি, যার মধ্যে রয়েছে দ্রুত পুকুর খনন, খননকৃত পুকুরগুলোকে কাঁটাতার বা গাইডওয়াল দিয়ে সংরক্ষণ এবং সৌর বিদ্যুৎ চালিত পানি সরবরাহ ব্যবস্থা করা। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, তাঁরা গ্রামবাসীদের দাবি-দাওয়াগুলো সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের চেষ্টা করছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By