বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ নতুন পে-স্কেলে মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি পাবে কালীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পরকিয়ার প্রেমের জেরে যুবক খুন: অর্ধগলিত লাশ উদ্ধার

সীমু দা
রবিবার, ১০ মে, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%96%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%97%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

যশোরের শার্শায় পরকীয়াকে কেন্দ্র করে ইকরামুল কবির (২৫) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে ৷ দীর্ঘ ৩৫ দিন পর গোয়ালঘরের মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ইকরামুল কবির শার্শার দক্ষিণ বারোপোতা গ্রামের আব্দুল রশিদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বসতপুর পূর্বপাড়া এলাকার আলফুরাদের স্ত্রী মুন্নী বেগমের (২২) সঙ্গে ইকরামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল।

অভিযোগ রয়েছে, ৩৫ দিন আগে পাওনা টাকা আনতে প্রেমিকা মুন্নীর বাড়িতে যান ইকরামুল। এরপর থেকেই তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

দীর্ঘদিনেও ইকরামুলের সন্ধান না মেলায় পরিবারের সন্দেহ ঘনীভূত হলে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত মুন্নীর স্বামী আলফুরাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বসতপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে গোয়ালঘরের মেঝে খনন করে মাটির নিচে পুঁতে রাখা ইকরামুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। দীর্ঘদিন পর মাটি খুঁড়ে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জটিলতা ও পাওনা টাকার বিরোধের জেরে পরিকল্পিতভাবে ইকরামুলকে হত্যা করা হয়। পরে হত্যাকাণ্ড গোপন করতে মরদেহ গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়।

তাকে শ্বাসরোধ অথবা অন্য কোনো উপায়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় অভিযুক্ত আলফুরাদ ও তার স্ত্রী মুন্নী বেগমকে আটক করেছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By