বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

পঞ্চগড়ে আদালতে ই-বেইলবন্ড সিস্টেম চালু

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%87%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81

পঞ্চগড়সহ আট জেলায় ই-বেইলবন্ড ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। সচিবালয় প্রান্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুযালি যুক্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেব, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালু করা হলো। তিনি বলেন, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে।প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে।

আজ থেকে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো। ঐতিহাসিক এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে সকালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও বিচার বিভাগ, পঞ্চগড় ই-বেইলবন্ড সিস্টেম চালু বিষয়ক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক, পিপি অ্যাডভোকেট আদম সুফি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি জাকির হোসেন, জিপি আব্দুল বারী, আইনজীবী সমিতির আহবায়ক মাহবুব উল আলমসহ বিচারক, আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আইনজীবী সমিতি ও বিচার বিভাগ কর্মশালা আয়োজন করে ই-বেইল বন্ড পদ্ধতির ব্যবহারবিধি, সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ডিজিটাল নথি সংরক্ষণ, অনলাইন আবেদন প্রক্রিয়া, সময় ও ব্যয় সাশ্রয়সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী আইনজীবীরা হাতে-কলমে ই-বেইলজ বন্ড ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

সমাপনী বক্তব্যে জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, যুগান্তকারী এই ব্যবস্থার মাধ্যমে বেইলবন্ড দাখিল প্রক্রিয়া হবে সহজ, দ্রুত ও স্বচ্ছ। এতে বিচারপ্রার্থী, আইনজীবী, কারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয় হবে। নতুন এই পদ্ধতি চালু হচ্ছে। এতে কোন ভুল ভ্রান্তি হলে আমরা সকলে সহযোগিতা মাধ্যমে সংশোধন করে নেব।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By