বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা করল স্বামী

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১১:১০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80

কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ণমতি পূর্বপাড়া এলাকায়।

(৮ জানুয়ারি) বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান।

নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতি পূর্বপাড়ার মৃত. তাজুল ইসলামের মেয়ে এবং বউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া (৩৭), পেশায় রাজমিস্ত্রি। তিনি একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে—রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে দুলাল মিয়া নেশার জন্য স্ত্রী লিজা আক্তারের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে ভয়াবহ নির্যাতন চালিয়ে লিজাকে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। পরে স্থানীয়রা আহত অবস্থায় লিজা আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার ও গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে দরিয়ারপাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের মা খুকি বেগম বাদী হয়ে বুড়িচং থানায় ঘাতক স্বামী দুলাল মিয়া ও তার শ্বশুরের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মা খুকি বেগম,নানা জমির উদ্দিন,বোন রহিমা আক্তার,বিনা আক্তার,রিনা আক্তার ও বোন জামাই আশিকুর রহমানসহ এলাকাবাসীরা এ নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন,হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By