বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

সীমু দা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%81%E0%A6%A4%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%89%E0%A6%9F%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82 %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

নিয়ম বহির্ভুতভাবে ঠাকুরগাঁও ২৫০ শর্যাবিশিষ্ট সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হওয়া কর্মীদের বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম।

রোববার সকালে আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিলের বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তদারকি করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আউটসোর্সিং কর্মচারী ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, আমরা এখানে অসছি মূলত কি কারনে গত ৭ মাস আগে আউটসোর্সিং এর লোকেদের চাকরিচ্যুত করা হয়েছে এটা তদারকি করার জন্য এবং আমরা যা দেখেছি তাতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের চাকুরীচ্যুত করা হয়নি। এর পরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের চাকরি পুনর্বহালের নির্দেশনা আসার পরও তা কেনো বাস্তবায়ন হয়নি এটা দেখার জন্য। আমরা হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথেও কথা বলেছি। তিনি আমাদের আশ^স্ত করেছেন, যারা চাকরিচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছেন, দ্রুতই তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসময় তার সাথে পরিদর্শণে ছিলেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সিনিয়র সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন সহ অনেকে।  

জানাযায়, ২০২০-২১ অর্থবছরে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ‘মেসার্স সারমী ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিংয়ে ক্লিনার, আয়া, ওয়ার্ডবয়, ট্রলি বয়, ওটি বয় ও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হয়। গত ৭ মাস আগে হঠাৎ করেই হাজিরা খাতা ও ডিউটি রেজিস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। চাকরিচ্যুতির কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি তাদের। পরবর্তীতে চাকরিচ্যুত ৩৫ জন কর্মী বিভিন্ন সময়ে মানববন্ধন,সাংবাদিক সম্মেলন, প্রধাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচী পালন করলে ২০২৫ এর ২৩ অক্টোবর শ্রম ও কর্মসংসথান মন্ত্রণালয় থেকে চাকরিচ্যুত কর্মীদের চাকরিতে পুনবর্হালের একটি নির্দেশপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল বলেন,  যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োগ এবং সে প্রতিষ্ঠানি তাদের চাকরিচ্যুত করেছে সেক্ষেত্রে আমরা বিষয়টি দেখবো। মানবিক দিক বিবেচনা করে সরকারীভাবে লোকবল বাড়ানো হলে আমরা তাদের বিষয় নিয়ে কাজ করবো।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By