বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

নিজের বহিষ্কারের প্রতিক্রিয়া জানালেন রুমিন ফারহানা

সীমু দা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B0%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করায় দল থেকে বহিষ্কার হয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বহিষ্কারের পর তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের একটি অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান। এসময় রুমিন ফারহানা বহিষ্কারের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা জানান, রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছেন, তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি।

খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি—তিনি আজ চলে গেলেন। তার এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি (খালেদা জিয়া) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলব।’

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী বলেন, ‘আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এইটা তো একধরনের আপসহীনতা; জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এইটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপস না করে একা দাঁড়িয়ে যাওয়া—আমি উনার কাছ থেকে শিখেছি।’

মঙ্গলবার বিএনপি রুমিন ফারহানাসহ ৯ জনকে বহিষ্কার করেছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি এই আসনে তাদের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং আসন্ন নির্বাচনে ত্রয়োদশ খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By