বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের আলটিমেটাম

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AC %E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F %E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B2%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AE

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম আবারও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন। ক্রিকেটারদের নিয়ে তার করা অস্বাভাবিক মন্তব্যর জেরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন সরগরম। 

এর মধ্যেই নাজমুলের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিসিবি পরিচালক আগামীকালকের বিপিএল ম্যাচ শুরুর আগে পদত্যাগ না করলে বয়কটের এই আলটিমেটাম দিয়েছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে মিঠুন বলেছেন, ‘তিনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি আগামীকাল ম্যাচের আগে রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’

তামিমের প্রসঙ্গ টেনে মিঠুন বলেছেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। একজনের পর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে। এসব কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না।’

নাজমুল যে ভাষা ব্যবহার করেছেন তা ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে বলে মন্তব্য করেন মিঠুন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘ভাষাগতভাবে একজন পরিচালকের আরো শালীন হওয়া উচিত।

বিশেষ করে তিনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে। আমরা প্রথম ডিভিশন নিয়েও আশা অনুযায়ী সমাধান পাইনি।’



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By