বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

দেশের বাজারে লঞ্চ হলো টেকনো মেগাপ্যাড এসই

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%AE%E0%A7%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1 %E0%A6%8F%E0%A6%B8%E0%A6%87

গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এলো বিগ স্ক্রিন ও স্মার্ট ফিচার সম্পন্ন নতুন মেগাপ্যাড এসই। বাজেট ফ্রেন্ডলি স্টাইলিশ এই ট্যাবলেটটি উন্নত টেকনো ইকোসিস্টেমের সাথে ম্যাচ করে তৈরি।

ট্যাবলেটটি প্রতিদিনের কাজ ও স্মার্ট প্রোডাক্টিভিটিকে করে আরও সহজ ও কার্যকর। স্মুথ ভিজুয়াল, প্রিমিয়াম মাল্টিমিডিয়া এক্সপেরিএন্স, দারুণ সাউন্ড সিস্টেম ও বিভিন্ন এআই টুলস ইউজারদের জন্য নিশ্চিত করে আধুনিক ও স্মার্ট অভিজ্ঞতা।

মেগাপ্যাড এসই-এর ১১ ইঞ্চি ফুল-স্ক্রিন ডিসপ্লেতে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৪৪০ নিটস ব্রাইটনেস যা ইউজারদের দেয় এক দারুণ অভিজ্ঞতা। ৯০হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিং ও টাচ রেস্পন্সকে করে আরও স্মুথ। প্রিমিয়াম অডিও অভিজ্ঞতার জন্য এতে রয়েছে ডলবি অডিও সাউন্ড ও সিনেমাটিক সারাউন্ড সাউন্ড সিস্টেম যা সিনেমা দেখা, গেম খেলা বা গান শোনাকে প্রাণবন্ত করে তোলে।

ডিজাইনের দিক থেকে মেগাপ্যাড ডিভাইসটি অল-মেটাল বডি এবং মাত্র ৭মিমি স্লিম ডিজাই্নে তৈরি। হালকা ও টেকসই প্রিমিয়াম লুকের এই ট্যাবলেট সহজে যে কোন জায়গায় ব্যবহার করা যায়। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ ন্যানোমিটার ৮-কোর প্রসেসর যা রেগুলার কাজ ও মাল্টিটাস্কিংয়ে দেয় স্মুথ পারফরম্যান্স।

সারাদিনের ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে রয়েছে আট হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। উন্নত এই ব্যাটারি পাওয়ার একদিনের বেশি সময় পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এছাড়াও এতে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে ১২৮জিবি ইন্টারনাল মেমোরি সাথে ৮জিবি র‍্যাম (৪জিবি + ৪জিবি এক্সটেনডেড র‍্যাম) ফলে অ্যাপ্স, মিডিয়া ও ডকুমেন্ট সংরক্ষণে পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। কাজের সুবিধা বাড়াতে মেগাপ্যাড এসই তে রয়েছে দারুণ সব ফিচার যেমন স্প্লিট স্ক্রিন, ফ্লোটিং উইন্ডোজ এবং ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা। পাশাপাশি এই ডিভাইসটিতে ব্যবহার করা যাবে ডব্লিউপিএস অফিস স্যুট। এর মাধ্যমে ইউজাররা সহজেই ডকুমেন্ট তৈরি, এডিট ও শেয়ার করতে পারবে। আর টেকনো ইকোসিস্টেম কানেক্টিভিটির ফলে ঝামেলা ছাড়াই সহজে অন্যান্য টেকনো ডিভাইসের সাথে এ্যাড করা যায়।

ডিভাইসটিতে ক্যামেরা অংশে ব্যবহার করা হয়েছে ৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ডেইলি ফটোগ্রাফির পাশাপাশি, ভিডিও কল, অনলাইন মিটিং এবং ডকুমেন্ট স্ক্যানের জন্য ইউজার কে সাপোর্ট দিবে। এছাড়াও বিশেষ ফিচার হিসেবে রয়েছে এআই কুইক বাটন যেটা ব্যবহার করে দ্রুত অ্যাক্সেস পাওয়া যায় এলা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এআই ড্রয়িং বোর্ড, এআই রাইটিং, ইমেজ -টু-ডকুমেন্ট কনভারশন, পিকচার-টু-অ্যানসার ফিচারের। এই এআই টুলস ছাড়াও রয়েছে বিভিন্ন পাওয়ারফুল এআই টুলস যেগুলো প্রতিদিনের কাজকে আরও দ্রুত ও সহজ করে।

বাংলাদেশে টেকনো মেগাপ্যাড এসই ভ্যারিয়েন্টের মূল্য ২০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। বাংলাদেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাবে ট্যাবলেটটি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By