বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
%E0%A6%98%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%A6%E0%A7%8C%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BC

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড় জমে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার পতিত ফসলি জমিতে এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ১৪টি ঘোড়া অংশ নেয়। তিনটি বিভাগে বিভক্ত হয়ে ঘোড়াগুলো দৌড়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার বনগ্রামের রবিন মিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কাওসার এবং তৃতীয় স্থান অধিকার করেন কটিয়াদী উপজেলার মানিকখালীর সোহাগ।

প্রতিটি বিভাগের প্রথম স্থান অর্জনকারীকে একটি করে রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি খাসি এবং তৃতীয় স্থান অর্জনকারীকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

ঘোড়দৌড় দেখতে পাকুন্দিয়া থেকে আসা বৃদ্ধ জহির উদ্দিন বলেন, ‘আমরা যখন তরুণ ছিলাম, তখন প্রতিবছর এমন ঘোড়দৌড় হতো। এখন আর আগের মতো হয় না। অনেকদিন পর নাতিকে নিয়ে ঘোড়দৌড় দেখতে এসে খুব ভালো লাগছে।’

মাহিন নামের এক তরুণ বলেন, ‘প্রতিবছর এমন আয়োজন হলে আমাদের মতো তরুণরা মাদক থেকে দূরে থাকবে। আমাদের দাবি, নিয়মিত এ ধরনের আয়োজন করা হোক।’

রোকসানা নামের এক নারী বলেন, ‘এই এলাকায় প্রতি বছরই ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। ছেলেকে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। অনেক নারী তাদের বাচ্চাদেরও সঙ্গে নিয়ে এসেছেন।’

এসময় সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান খোকন বলেন, ‘আমি আমেরিকায় থাকি। দীর্ঘদিন পর নির্বাচন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। উপজেলার বিভিন্ন এলাকার মানুষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই আয়োজন উপভোগ করেছেন।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By