বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

কিশোরগঞ্জে ১৩১ দরিদ্র-মেধাবীর মাঝে ২১ লাখ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A9%E0%A7%A7 %E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%A7 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

কিশোরগঞ্জে ১৩১ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এর মধ্যে বৃহস্পতিবার (১৪ মে) ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের ৩৩ জন শিক্ষার্থীর হাতে ৫ লাখ ২৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

সকালে জেলা শহরের গাইটাল এলাকায় ডিএসকে কিশোরগঞ্জ-১ আঞ্চলিক অফিস মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। ডিএসকে কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলম সোহেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

ডিএসকে কিশোরগঞ্জ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ-৮ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক জয়ন্ত সূত্রধর, যশোদল শাখার ব্যবস্থাপক নিরাঞ্জন সরকার, নীলগঞ্জ শাখার ব্যবস্থাপক আরিফুল আলম খান, নগুয়া শাখার ব্যবস্থাপক নূরুজ্জামান সরকার, গাইটাল শাখার ব্যবস্থাপক ইকবাল আহমেদ প্রমুখ ছাড়াও কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি উত্তীর্ণ ২২ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তির চেক দেওয়া হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তান ছাড়াও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এর ধারাবাহিকতায় এ বছর জেলার মোট ১৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। সারাদেশে এই শিক্ষাবৃত্তির মোট পরিমাণ এক কোটি ১০ লাখ ২৮ হাজার টাকা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By