শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

কাঁঠালের বিচি দীর্ঘদিন সংরক্ষণের সহজ ও কার্যকর উপায়

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C %E0%A6%93 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

কাঁঠাল শুধু সুস্বাদু ফলই নয়, এর বিচিও পুষ্টিগুণে সমৃদ্ধ এবং নানা ধরনের রান্নায় সমান জনপ্রিয়। শুঁটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা, মাংসের সঙ্গে রান্না কিংবা বিভিন্ন সবজির পদ—সব ক্ষেত্রেই এটি খাবারের স্বাদ বাড়িয়ে দেয়।

তবে কাঁঠালের মৌসুম শেষ হলে এই সুস্বাদু বিচি সহজে পাওয়া যায় না। তাই সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারলে বছরের অনেকটা সময় কাঁঠালের বিচি ব্যবহার করা সম্ভব। জেনে নিন, দীর্ঘদিন কাঁঠালের বিচি ভালো রাখার কয়েকটি সহজ ও কার্যকর উপায়।

১. রোদে শুকিয়ে সংরক্ষণ

প্রথমে কাঁঠালের বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি ট্রেতে ছড়িয়ে দুই দিন ভালো রোদে শুকিয়ে নিন। শুকানো বিচিগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। এভাবে রাখলে বিচি প্রায় দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।

২. সেদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ

প্রথমে বিচিগুলো ভালোভাবে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে বাইরের সাদা খোসা ছাড়িয়ে ফেলুন। ভেতরের লালচে খোসা না ছাড়ালেও চলবে।

শুঁটকি দিয়ে রান্না করতে চাইলে বিচিগুলো মাঝখান থেকে দুই টুকরো করে নিতে পারেন। চাইলে আস্ত বা কুচি করেও সংরক্ষণ করা যায়।

এরপর একটি পাত্রে পরিমাণমতো পানি ফুটিয়ে খোসা ছাড়ানো বিচিগুলো ৫ মিনিট সেদ্ধ করুন। চাইলে সেদ্ধ করার পর লালচে খোসাটিও ছাড়িয়ে নিতে পারেন। এরপর পানি সম্পূর্ণ ঝরিয়ে বিচিগুলো একটি জিপলক ব্যাগ বা বায়ুরোধী মুখবন্ধ পাত্রে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে রাখলে প্রায় ৪ মাস পর্যন্ত ভালো থাকবে।

৩. গুঁড়া করে সংরক্ষণ

কাঁঠালের বিচি গুঁড়া করেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এজন্য প্রথমে রোদে শুকানো বিচিগুলো সেদ্ধ করে ঠান্ডা করুন। এরপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

এবার একটি শুকনো তাওয়ায় অল্প থেকে মাঝারি আঁচে তেল ছাড়া বিচিগুলো ভেজে নিন। ভালোভাবে ভাজা হলে ঠান্ডা করে গ্রাইন্ডারে মিহি গুঁড়া তৈরি করুন।

গুঁড়া একটি পরিষ্কার, শুকনো ও বায়ুরোধী পাত্রে ভরে শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। এভাবে কাঁঠালের বিচির গুঁড়া প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকে।

সঠিক নিয়মে সংরক্ষণ করলে কাঁঠালের বিচি শুধু দীর্ঘদিন ভালোই থাকে না, এর স্বাদ ও পুষ্টিগুণও অনেকাংশে অক্ষুণ্ন থাকে। তাই কাঁঠালের মৌসুমে কিছুটা সময় নিয়ে বিচি সংরক্ষণ করে রাখুন। এতে মৌসুম শেষ হলেও বছরের বিভিন্ন সময়ে প্রিয় নানা পদে কাঁঠালের বিচির অনন্য স্বাদ উপভোগ করতে পারবেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By